ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম শহরের উপকণ্ঠে একটি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে শহরটির উপকণ্ঠের একটি নির্দিষ্ট এলাকায় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে।

তাসনিম নিউজের প্রতিবেদনে এই হামলার জন্য সরাসরি ‘মার্কিন-ইসরাইলি শত্রুপক্ষকে’ দায়ী করা হয়েছে। তবে এই হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু কী ছিল বা হামলার বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ক্ষয়ক্ষতি ও হামলার প্রকৃত পরিস্থিতি সম্পর্কে যাচাইকৃত তথ্য পাওয়া মাত্রই তা প্রকাশ করা হবে।

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেশম ইরানের বৃহত্তম দ্বীপ। পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযোগকারী হরমুজ প্রণালির কাছে অবস্থিত এই দ্বীপটি বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত। আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য এই প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, দ্বীপটিতে বাণিজ্যিক বন্দর, শিল্পকারখানা এবং সামরিক স্থাপনা রয়েছে, যা ইরানের সামুদ্রিক কার্যক্রম ও উপকূলীয় প্রতিরক্ষার ক্ষেত্রে বিশেষ কৌশলগত গুরুত্ব বহন করে।