গোপালগঞ্জে দায়িত্ব পালনরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের পানি ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করছে আওয়ামী লীগ—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেছে বিজিবি। সংস্থাটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, নিজস্ব অর্থায়নেই বিজিবি সদস্যদের সব রসদ সংগ্রহ করা হচ্ছে।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপালগঞ্জে নিয়োজিত বিজিবি সদস্যদের খাবার ও প্রয়োজনীয় রসদ ক্রয়ে বাহিনীর নিজস্ব তহবিল ব্যবহার করা হচ্ছে। স্থানীয় দোকান থেকে নির্ধারিত মূল্য পরিশোধ করে পানি কেনার পর তা ভ্যানের মাধ্যমে সদস্যদের কাছে পৌঁছে দেওয়া হয়। এর সঙ্গে আওয়ামী লীগ কিংবা অন্য কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

বিজ্ঞপ্তিতে বিজিবি আরও উল্লেখ করে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে যে 'শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জে অবস্থানরত বিজিবি সদস্যদের খাবার পানিসহ যাবতীয় জিনিসপত্র সরবরাহ করছে আওয়ামী লীগ'। এ ধরনের তথ্য সম্পূর্ণ বাস্তবতাবিবর্জিত। বাহিনীর নিজস্ব ব্যবস্থাপনায় চালানো স্বাভাবিক ক্রয় ও সরবরাহ কার্যক্রমকে রাজনৈতিক সহায়তা হিসেবে তুলে ধরে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে, কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির নির্দেশনা বা অনুদানে বিজিবির রসদ সরবরাহের কোনো সুযোগ নেই।

এ ধরনের অপপ্রচারকে রাষ্ট্রীয় একটি বাহিনির নিরপেক্ষতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা হিসেবে উল্লেখ করে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিজিবি। একই সঙ্গে প্রকৃত তথ্য না জেনে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সংশ্লিষ্ট সকলকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। কোনো ভিডিও বা ছবির খণ্ডিত অংশের ওপর নির্ভর করে মনগড়া তথ্য না ছড়িয়ে ঘটনার প্রকৃত প্রেক্ষাপট যাচাই করা গণমাধ্যমসহ সবার দায়িত্ব বলে মনে করে বিজিবি।