যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেল ও জ্বালানি তেলের মজুত বৃদ্ধির খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান হামলা এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিঘ্ন অব্যাহত থাকায় এই দরপতনের মাত্রা সীমিত রয়েছে।

আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১৬ সেন্ট বা শূন্য দশমিক ১৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ ডলার ৯৮ সেন্টে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ৫৬ সেন্ট বা শূন্য দশমিক ৬৫ শতাংশ কমে ৮৫ ডলার ৪৫ সেন্টে দাঁড়িয়েছে।

বাজারসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত ১৩ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত ৫২ লাখ ৮০ হাজার ব্যারেল বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (এপিআই) প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে এই হিসাব পাওয়া গেছে। এছাড়া একই সময়ে দেশটিতে পেট্রলের মজুত ৫১ লাখ ২০ হাজার ব্যারেল এবং ডিজেলসহ অন্যান্য পাতনজাত জ্বালানির মজুত ৩ লাখ ৫১ হাজার ব্যারেল বেড়েছে।

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১১: ০১আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১১: ১২