মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিস পাঠানো হয়েছে। বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এই নোটিসটি প্রেরণ করেন।

নোটিসে কূটনৈতিক ও প্রশাসনিক প্রক্রিয়ায় সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে এনে আইনি হেফাজতে নেওয়া এবং তার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। এছাড়া পরবর্তীতে তার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনাও চাওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্রসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের কাছে এই নোটিস পাঠানো হয়েছে। সংশ্লিষ্টদের কাছে রেজিস্টার্ড ডাক এবং ইমেইলের মাধ্যমে এই আইনি নোটিসটি পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১২: ৫৮আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৩: ০৩