তৈরি পোশাক শিল্পে চলমান শ্রমিক অসন্তোষের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন শিল্পাঞ্চলে ৪৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বুধবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা অত্যন্ত সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করা।

বিজিবি মোতায়েনের এলাকাভিত্তিক তথ্য অনুযায়ী, ঢাকার মিরপুর, হেমায়েতপুর, সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় ২০ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। এছাড়া আশুলিয়ার ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া এলাকাতেও বিজিবি মোতায়েন রয়েছে। গাজীপুরের বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে ১৫ প্লাটুন সদস্য। এসব এলাকার মধ্যে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সালনা ও বৈশয়া কুড়িবাড়ি অন্তর্ভুক্ত রয়েছে।

নারায়ণগঞ্জে সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, যারা শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় কাজ করছেন। এছাড়া ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালে দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন।

মাঠপর্যায়ের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য বিজিবি সদর দপ্তরে একটি বিশেষ মনিটরিং সেল খোলা হয়েছে। এই সেলের মাধ্যমে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের সাহায্যে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় কার্যক্রম সমন্বয় করা হচ্ছে। এদিকে, পৃথক এক ঘটনায় গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।