পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ভোরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে একটি বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে এক চালকের সহকারী (হেলপার) প্রাণ হারিয়েছেন। আগুন নিভে যাওয়ার পর বাসের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানিয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শেষ রাতের দিকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা দাঁড়িয়ে থাকা বাস দুটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা পরবর্তী সময়ে একটি বাসের ভেতর থেকে দগ্ধ হয়ে থাকা চালকের সহকারীর মরদেহ উদ্ধার করে। ঘটনাটি খতিয়ে দেখতে ও জড়িতদের শনাক্ত করতে এলাকায় পুলিশ তৎপর রয়েছে।
prothomalo-bangla/2026-11-18/eve4f7zb/999df157-6f23-4e94-a114-5d60a8ed093d.jfif
prothomalo-bangla/2026-11-18/74b3nxh5/pirojpurdh200720261118vandaria-bus1.jpg




