পশ্চিমবঙ্গে বামপন্থীদের বিরুদ্ধে বই নিয়ে এক নতুন ধরনের 'যুদ্ধ' ঘোষণা করেছে হিন্দুত্ববাদীরা। এই সংঘাতের প্রেক্ষাপট তৈরি হয়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিভিন্ন সময়ের বিবৃতির মাধ্যমে। দুর্গাপূজার সময় পূজা মন্ডপের পাশে বামপন্থী সংগঠনগুলো দীর্ঘ সময় ধরে বইয়ের স্টল দিয়ে আসছে। তবে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর শুভেন্দু অধিকারী এই স্টলগুলোর বিরুদ্ধে আপত্তি তুলেছেন। তার ভাষ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের মাটিতে কোনো দেশবিরোধী বা সনাতনবিরোধী লেখা প্রকাশ কিংবা কোনো ধর্মকে আঘাত করা সহ্য করা হবে না। এই অবস্থানের পর থেকেই রাজ্যের বিভিন্ন স্থানে বামপন্থীদের বইয়ের স্টলে হামলা ও বই ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এমনকি এক জায়গায় বুলডোজার দিয়ে স্টল ভাঙার চেষ্টাও চালানো হয়েছিল, যা বইপ্রেমীদের সমবেত প্রচেষ্টায় ব্যর্থ হয়।

বামপন্থী সংগঠনগুলো এরপর বাড়ি বাড়ি গিয়ে প্রগতিশীল সাহিত্যের বই বিক্রি শুরু করলেও সেখানেও বাধার সম্মুখীন হচ্ছে। সর্বশেষ বুধবার সকালে কলকাতার কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে সিপিআইএমের ছাত্র সংগঠন স্টুডেন্ট ফেডারেশন অব ইন্ডিয়ার (এসএফআই) সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এভিবিপি) মধ্যে হাতাহাতি থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার পুলিশের অনুমতি নিয়ে এসএফআই মহাবোধি সোসাইটির সামনে তিনদিনের ‘মিনি বইমেলা’ শুরুর উদ্যোগ নিয়েছিল। কিন্তু পুলিশের বাধার মুখে বুকস্টল করতে না পেরে এসএফআই সদস্যরা কলেজ স্ট্রিটের ট্রাম লাইনের ওপর বই সাজিয়ে প্রতিবাদ জানান, যা দিনভর এলাকাকে উত্তপ্ত করে রাখে।

বুধবার পূর্ব নির্ধারিত স্থান থেকে কিছুটা সরে এসএফআই নতুন করে অস্থায়ী স্টল স্থাপন করলে এভিবিপি কর্মীরা পাল্টা স্টল বসাতে চায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মুখোমুখি সংঘর্ষ বেঁধে যায়। এবিভিপি সদস্যরা বিবেকানন্দের বই ও ভারতমাতার ছবি নিয়ে বিক্ষোভ দেখান। এসএফআইয়ের অভিযোগ, তাদের ব্যানার ছিঁড়ে মার্ক্স ও লেনিনের বই রাস্তায় ছুড়ে ফেলা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় এবং এলাকা গার্ডরেল ও ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়। এই ধস্তাধস্তির মধ্যে এসএফআইয়ের এক সদস্য আহত হয়ে মাটিতে পড়ে যান।

বুধবার সকালে পুলিশ গার্ডরেল দিয়ে এসএফআইয়ের স্টল সুরক্ষিত করার চেষ্টা করলেও দুপুরের পর এবিভিপি কর্মীরা তা সরিয়ে হামলার চেষ্টা চালায়। তাদের দাবি, রাষ্ট্রবিরোধী আদর্শের প্রদর্শন তারা হতে দেবে না। অন্যদিকে, এসএফআই কর্মীরা স্টলের ভেতরে জাতীয় পতাকা নিয়ে বসে প্রতিবাদ জানান। বামপন্থী সাহিত্যের ওপর এই আক্রমণের ঘটনায় শিক্ষাবিদ, বুদ্ধিজীবী এবং মানবাধিকার সংগঠনগুলো তীব্র নিন্দা জানিয়েছে। এবিভিপি নেতা স্বাধীন হালদার দাবি করেছেন, তারা ইতিহাস বই বিক্রির নামে অরাজকতা সৃষ্টিকারীদের রুখে দেবেন।