ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করেছেন যে, ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পক্ষে জনমত তৈরির জন্য যে ধরনের মিথ্যা তথ্য প্রচার করা হয়েছিল, বর্তমানে একই কৌশল অবলম্বন করে ইরানকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ইসরাইলপন্থি লবিগোষ্ঠী এবং তাদের সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধের পরিবেশ তৈরির অপচেষ্টা চালাচ্ছে।

আরাগচির ভাষ্যমতে, গত ৭২ ঘণ্টায় ইসরাইলপন্থি সংবাদমাধ্যমগুলো ভিত্তিহীন সব খবর প্রকাশ করছে। এর মধ্যে রয়েছে ইরান ওয়াশিংটন ডিসিতে রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে এবং দেশটি বাঁধের নিচে ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করছে—এমন সব অভিযোগ। তিনি এসব দাবিকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে বলেন, বিশেষ করে ইসরাইলের সংশ্লিষ্টতার স্পষ্ট ছাপ থাকা এসব প্রচারণা আর কেউ বিশ্বাস করছে না। তিনি বলেন, ইরাক যুদ্ধের সময়কার মতো প্রচারণা থেকে আমাদের রেহাই দিন।

এর আগে সিএনএনের এক প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়, ইরান ওয়াশিংটনে ডার্টি বোমা বা তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দিতে সক্ষম বিস্ফোরক ব্যবহার করে হামলার সম্ভাব্য পরিকল্পনা করছে। এছাড়া নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে ইরানের বিস্তৃত পানি অবকাঠামো নির্মাণের সঙ্গে ক্ষেপণাস্ত্র উৎপাদন কর্মসূচির সম্ভাব্য সম্পর্কের কথা বলা হয়। প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয় যে, দেশটির বিভিন্ন বাঁধ ও পানি ব্যবস্থাপনা অবকাঠামো সামরিক প্রয়োজনে ব্যবহার করা হতে পারে।

২০০৩ সালে ইরাকে সামরিক অভিযানের আগে মার্কিন প্রশাসন গণবিধ্বংসী অস্ত্র থাকার দাবি তুলেছিল, যা পরবর্তী সময়ে ভুল প্রমাণিত হয়। ওই সময়কার গোয়েন্দা তথ্যের অসংগতি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। আরাগচি মনে করেন, এসব অভিযোগের উদ্দেশ্য কেবল ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ন করা নয়, বরং দেশটির বেসামরিক স্থাপনায় হামলার ক্ষেত্র প্রস্তুত করা। এখন পর্যন্ত এসব অভিযোগের পক্ষে কোনো স্বাধীনভাবে যাচাইযোগ্য প্রমাণ পাওয়া যায়নি এবং ইরানও এগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।