জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর রাজনীতির মূল লক্ষ্য। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নাহিদ ইসলাম তাকে সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ ও শোষণবিরোধী সংগ্রাম এবং স্বাধীনতা ও মুক্তির লড়াইয়ের একজন অবিসংবাদিত নেতা হিসেবে উল্লেখ করেন।

নাহিদ ইসলাম তার পোস্টে মাওলানার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, এ অঞ্চলের মানুষের মুক্তির সংগ্রামের সঙ্গে মাওলানার রাজনৈতিক জীবন গভীরভাবে যুক্ত ছিল। ব্রিটিশ শাসনামলে আসামের কুখ্যাত ‘লাইন প্রথা’ এবং ‘বাঙালি খেদাও’ আন্দোলনের বিরুদ্ধে তিনি বলিষ্ঠ প্রতিরোধ গড়ে তুলেছিলেন। এছাড়া জমিদারি প্রথা উচ্ছেদ এবং কৃষকদের ভূমির অধিকার নিশ্চিত করতে তিনি সবসময় সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন।

পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর শাসকগোষ্ঠীর বৈষম্যের বিরুদ্ধে মাওলানা ভাসানী সোচ্চার ছিলেন বলেও উল্লেখ করেন নাহিদ ইসলাম। তিনি স্মরণ করিয়ে দেন যে, ১৯৫৭ সালে টাঙ্গাইলের সন্তোষে অনুষ্ঠিত ঐতিহাসিক কাগমারী সম্মেলনে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ ও বৈষম্যের প্রতিবাদে মাওলানা ভাসানী ‘আসসালামু আলাইকুম’ উচ্চারণ করেছিলেন।