রাজধানীতে পল্লবী ও মহাখালীতে বাসে আগুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া এই অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার সংবাদ তারা এইমাত্র পেয়েছেন। তবে আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।
এদিকে, এই অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে চাইলে বাড্ডা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে, এখন পর্যন্ত তাদের কাছে এ সংক্রান্ত কোনো তথ্য নেই।
Post Views: 2




