দীর্ঘ বিরতির পর গত জুনে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা তানিম রহমান অংশু। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টার প্রকাশের মাধ্যমে তিনি তার আগামী সিনেমার নাম ঘোষণা করেন ‘লিম্বো’, যা মুক্তি পাবে আগামী বছর। মহাকাশ অভিযানের আবহে নির্মিত এই সিনেমাটি নিয়ে শুরু থেকেই দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল ছিল। তবে এতদিন এই সিনেমায় কারা অভিনয় করছেন, তা গোপন রেখেছিলেন নির্মাতা।

অবশেষে অভিনেতা শরিফুল রাজকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন অংশু। এক ফেসবুক পোস্টে রাজকে ট্যাগ করে নির্মাতা লিখেছেন, ‘মহাকাশের পথে এক অনিঃশেষ যাত্রা “লিম্বো”। দর্শকের জন্য হতে যাচ্ছে এক অনন্য অভিজ্ঞতা, আমার জন্যও তাই। যাচ্ছি, ফিরে আসব, অন্যরকম এক জগৎ সঙ্গে নিয়ে। এবার সার্ফিং হবে আকাশে, চল!’

এর আগে সিনেমাটির পোস্টার উন্মোচন করে নির্মাতা লিখেছিলেন, ‘দূরত্ব যত আলোকবর্ষেরই হোক না কেন, চেনা অনুভূতির টান কখনও ফুরায় না। শূন্য আর পূর্ণতার মাঝখানের যে সীমানা, সেখানে হারিয়ে যাওয়া আর ফিরে পাওয়ার গল্পরা এক হয়ে যায়।’

শরিফুল রাজকে সর্বশেষ বড় পর্দায় দেখা গিয়েছিল গত কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায়। অভিনেত্রী সাবিলা নূরের সঙ্গে জুটি বেঁধে অভিনীত সেই সিনেমাটি দর্শক ও সমালোচকদের বেশ প্রশংসা কুড়িয়েছিল। ‘লিম্বো’ ছাড়াও এই মুহূর্তে রাজের হাতে রয়েছে নির্মাতা জুটি আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকারের ‘কানাভুলা প্যারাডক্স’ সিনেমাটি, যেখানে আবারও সাবিলা নূরের বিপরীতে তাকে দেখা যাবে।