বাংলাদেশের প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং চলমান সংস্কার কার্যক্রমে আগের মতোই সহযোগিতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। একই সঙ্গে সংস্থাটি অপ্রাতিষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতের প্রসারেও সহায়তার পরিধি বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে। বৃহস্পতিবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর ঝাং কিংফেং এই আগ্রহের কথা জানান।

বৈঠকে প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়ন, শ্রেণিকক্ষভিত্তিক শিখন কার্যক্রমের কার্যকারিতা বৃদ্ধি, পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) এবং ভবিষ্যৎ উন্নয়ন সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, সরকার এখন শ্রেণিকক্ষের বাস্তব চিত্র, শিক্ষকদের পাঠদান পদ্ধতি এবং শিক্ষার্থীদের শিখন অগ্রগতিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, অবকাঠামো নির্মাণ, প্রশিক্ষণ, পাঠ্যক্রম প্রণয়ন ও শিক্ষা উপকরণ সরবরাহের মতো দীর্ঘমেয়াদি বিনিয়োগের প্রকৃত সুফল নিশ্চিত করতে শ্রেণিকক্ষে পাঠদান কতটা কার্যকর হচ্ছে, তা সরাসরি পর্যবেক্ষণ করা জরুরি।

পিইডিপি-৫ কর্মসূচিকে আরও সুনির্দিষ্ট ও ফলাফলভিত্তিক করার লক্ষ্যে এটিকে ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত করার পরিকল্পনা সরকারের রয়েছে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন। তিনি জানান, এই প্রক্রিয়ায় উন্নয়ন সহযোগীদের অর্থায়ন ও প্রকল্পের কার্যক্রম আরও কার্যকরভাবে চিহ্নিত করা সম্ভব হবে এবং বিদ্যমান সহযোগিতার ধারা অব্যাহত থাকবে। এছাড়া তিনি অপ্রাতিষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতে আন্তর্জাতিক সংস্থাগুলোর দীর্ঘমেয়াদি বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, এ খাতে বৃহৎ পরিসরে প্রকল্প গ্রহণের ব্যাপক সুযোগ রয়েছে।

এডিবির কান্ট্রি ডিরেক্টর ঝাং কিংফেং প্রাথমিক শিক্ষা খাতে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের নেতৃত্বে চলমান সংস্কার উদ্যোগ, মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শন এবং শিক্ষকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, শ্রেণিকক্ষের পাঠদান ও শিক্ষার্থীদের শিখনফল নিশ্চিত করার সরকারি উদ্যোগ এডিবির নিজস্ব দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

সাক্ষাৎকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়া, এডিবির পরিচালক (মানব ও সামাজিক উন্নয়ন) গি সুন সং, প্রজেক্ট অফিসার ফায়জা আহমেদ এবং প্রোগ্রামস অফিসার ফারিন ইসলামসহ এডিবির প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।