রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এই ঘটনায় দুজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের মধ্যে একজন সরাসরি ঘটনার সঙ্গে সম্পৃক্ত এবং অপরজন সন্দেহভাজন। তবে প্রাথমিক যাচাই-বাছাই ছাড়া এ বিষয়ে নিশ্চিত করে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বিস্ফোরণের পরপরই সাধারণ শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করেন। এর মধ্যে একজনকে টিএসসি এলাকা থেকে এবং অন্যজনকে উদ্যানের দ্বিতীয় ফটক এলাকা থেকে ধরা হয়। আটক ব্যক্তিদের একজনের কাছে একটি ব্যাগও পাওয়া গেছে।

আটক ব্যক্তিদের নাম জাবির সালেহীন দিপু (২৭) ও আব্দুল্লাহ আল জোবায়ের (২৬)। তাদের মধ্যে দিপু বাগেরহাটের জাহিদ হোসেনের ছেলে এবং তিনি রাজধানীর কলাবাগানে একটি ভাড়া বাসায় থাকেন। অপরজন জোবায়ের পাবনা জেলার সাঁথিয়া থানার প্রয়াত হান্নান আলম মল্লিকের ছেলে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল রতন জানান, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এই ঘটনার পর শিক্ষার্থীরা তাদের আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করেন। পরবর্তীতে প্রক্টরিয়াল টিম ও শিক্ষার্থীদের সহায়তায় তাদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়। প্রক্টর আরও বলেন, রাজনৈতিক প্রভাব বিস্তার বা ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে এই ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে পুলিশ প্রশাসন, প্রক্টরিয়াল টিম ও সহকারী প্রক্টরদের সমন্বয়ে কালীমন্দিরসহ ক্যাম্পাসের আশপাশের এলাকায় বহিরাগতদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। উল্লেখ্য যে, এর আগের দিন রোববার সন্ধ্যার দিকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, যেখানে সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়েছিল।