তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ একটি দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। স্থানীয় সময় বুধবার (১১ নভেম্বর) বিকাল পৌনে ৩টায় সম্মেলনস্থলে এই বৈঠক শুরু হয়ে প্রায় আধা ঘণ্টা স্থায়ী হয়।

বৈঠকে দুই নেতা বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেছেন। এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এর আগে, বুধবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান কপ-৩১-এর লিডার্স সামিটে অংশ নিতে আন্তালিয়ার সম্মেলনস্থলে পৌঁছান। সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে তার সাক্ষাৎ ও মতবিনিময়ের পূর্বনির্ধারিত কর্মসূচি রয়েছে।