ঢাকার আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যাওয়ার তিন দিন পর হত্যা মামলার আসামি কাউসার মিয়াকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর আনুমানিক ৬টার দিকে নেত্রকোনার পূর্বধলা এলাকায় খালার বাড়ি থেকে ঘুমন্ত অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার এসআই সুফল কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, আত্মগোপনে থাকা অবস্থায় প্রযুক্তিগত সহায়তা নিয়ে আসামি কাউসারের অবস্থান নিশ্চিত করা হয়। এরপরই ভোরে নেত্রকোনার ওই বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ দল।

পুলিশ জানায়, গত মঙ্গলবার দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১-এর কাঠগড়া থেকে হাতকড়া খুলে চম্পট দেন কাউসার। সেখান থেকে পালিয়ে তিনি প্রথমে তার বোনের বাসায় গিয়ে ওঠেন। পরবর্তী সময়ে বুধবার সন্ধ্যায় নিজের বাসায় এবং একই দিন রাতে নেত্রকোনায় খালার বাড়িতে আশ্রয় নেন।

আদালত থেকে আসামি পালানোর ঘটনাটি ঘটেছিল গত মঙ্গলবার। সেদিন দক্ষিণখান থানার একটি হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য কাউসারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা অবস্থাতেই একপর্যায়ে তিনি হাতকড়া খুলে পালিয়ে যান। এ ঘটনার পর ওই দিনই ঢাকার আদালতের হাজতখানার ইনচার্জ রিপন মোল্লা বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।

নথি অনুযায়ী, ২০২০ সালে ঢাকার দক্ষিণখান এলাকায় ১৭ বছর বয়সী এক কিশোরীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় কাউসার মিয়া গ্রেপ্তার হন। পুলিশি তদন্ত শেষ হওয়ার পর ২০২১ সালে আদালতে তার বিরুদ্ধে মামলার অভিযোগপত্র জমা দেওয়া হয়। পরে ২০২২ সালে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ হত্যা মামলার বিচারকাজ শুরু হয়েছিল।