বাংলাদেশের দুগ্ধ শিল্পকে টেকসই, লাভজনক এবং জলবায়ু-সহনশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে খামারের উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ কমানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বৃহস্পতিবার রাজধানীর লেকশোর গ্র্যান্ড হোটেলে আয়োজিত ‘অ্যানুয়াল গ্রিন ডেইরি পার্টনারশিপ সামিট ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘বাংলাদেশের টেকসই, স্বল্প কার্বন নিঃসরণকারী ও কার্যকর দুগ্ধ খাতের অগ্রযাত্রা’ শীর্ষক এই সম্মেলনে তিনি আধুনিক প্রযুক্তি, বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনা এবং বর্জ্যের সঠিক ব্যবহারের ওপর জোর দেন।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানান, বর্তমানে দেশে বছরে প্রায় ১৫৭ দশমিক ৫৩ লাখ মেট্রিক টন দুধ উৎপাদিত হচ্ছে, যেখানে জাতীয় চাহিদা ১৬২ দশমিক ৭৯ লাখ মেট্রিক টন। এই ঘাটতি পূরণে কেবল উৎপাদন বাড়ালেই চলবে না, বরং সম্পদের দক্ষ ব্যবহার ও বাজারব্যবস্থার উন্নয়নের মাধ্যমে পরিবেশবান্ধব খামার পরিচালনা নিশ্চিত করতে হবে। তিনি উল্লেখ করেন, প্রায় ১৫ লাখ ক্ষুদ্র খামারি পরিবার দুগ্ধ খাতের মাধ্যমে জীবিকা নির্বাহ করছে, যেখানে গ্রামীণ নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এছাড়া তরুণ প্রজন্মের অংশগ্রহণ কৃষি-বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি করেছে বলে তিনি মন্তব্য করেন।

খাতটির প্রধান চ্যালেঞ্জ হিসেবে প্রতিমন্ত্রী পশুখাদ্যের উচ্চমূল্য, উৎপাদনশীলতার ঘাটতি, কোল্ড-চেইন সুবিধার অভাব এবং বর্জ্য ব্যবস্থাপনার সীমাবদ্ধতাকে চিহ্নিত করেন। তবে গোবর থেকে বায়োগ্যাস ও জৈব সার উৎপাদন, সুষম খাদ্য সরবরাহ এবং উন্নত খামার ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশদূষণ কমিয়ে উৎপাদন বাড়ানো সম্ভব বলে তিনি মত দেন।

তিনি আরও বলেন, সরকার দুগ্ধ খাতের টেকসই উন্নয়নে কাজ করছে, যার অংশ হিসেবে ‘বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩’ কার্যকর করা এবং দুধের মান ও নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী উন্নয়ন সহযোগী ও গবেষণা প্রতিষ্ঠানগুলোকে প্রাণিসম্পদ অধিদপ্তর এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলোকে দুধ সংগ্রহের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ক্ষুদ্র খামারিদের সঙ্গে অংশীদারত্ব বাড়ানোর পরামর্শ দেন। অনুষ্ঠানে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার স্বাগত বক্তব্য দেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শাহজামান খান ও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।