যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ, কঠোর নিষেধাজ্ঞা ও প্রতিবেশী দেশগুলোর সাথে স্থলবাণিজ্যে প্রতিবন্ধকতার কারণে তীব্র অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছে ইরান। উদ্ভূত পরিস্থিতিতে তেল রপ্তানি থেকে আয় প্রায় শূন্য ধরে আগামী বছরের বাজেট প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে দেশটির সরকার। সম্প্রতি শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭-এর প্রতিনিধিদের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ইরানের ওপর চাপানো এসব বিধিনিষেধ ও নৌ-অবরোধ অনির্দিষ্টকালের জন্য বহাল থাকতে পারে। মার্কিন প্রশাসনের দাবি, ইরানের অর্থনীতি ধারাবাহিকভাবে ধসে পড়ছে এবং আগামী এক থেকে তিন মাসের মধ্যে এ সংকট আরও ঘনীভূত হতে পারে।

পরিস্থিতি মোকাবিলায় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকার আগামী অর্থবছরের বাজেটের জন্য দুটি পথ খোলা রেখেছে—নিষেধাজ্ঞা ও অবরোধ বজায় থাকা এবং বিধিনিষেধ শিথিল হওয়া। দেশটির পরিকল্পনা ও বাজেট সংস্থার উপপ্রধান মোহাম্মদ ঘাসেমি নিশ্চিত করেছেন, আগামী বছর তেল খাত থেকে আয় শূন্যে নেমে আসার বড় ধাক্কা সামলানোর প্রস্তুতি নিতে হচ্ছে। উল্লেখ্য, প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি মোট আয়ের প্রায় এক-তৃতীয়াংশই তেলের ওপর নির্ভরশীল ছিল। প্রেসিডেন্ট পেজেশকিয়ান স্বীকার করেছেন যে দীর্ঘায়িত ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিবেশ দেশের সার্বিক পরিস্থিতির জন্য অত্যন্ত ক্ষতিকর। তবে ইরানি কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে, অর্থনীতি সম্পূর্ণ ধসে পড়ার সুযোগ নেই এবং প্রয়োজনে তারা অবরোধ ভেঙে ফেলার কৌশল নেওয়ার কথা ভাবছে, যদিও তার স্পষ্ট রূপরেখা এখনও প্রকাশিত হয়নি।

মার্কিন অর্থ বিভাগের দাবি অনুযায়ী, গত ২৫ আগস্টের পর থেকে ইরানের কোনো জাহাজ তেল বোঝাই করতে পারেনি। একই সাথে মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, নৌ-অবরোধ কার্যকর রাখতে গিয়ে তারা ইতিমধ্যে ১৪৭টি জাহাজের গতিপথ বদলে দিয়েছে এবং পাঁচটি জাহাজকে অচল করে দিয়েছে। শক্তি খাত বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্যানুসারে, তেল উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে ইরানের দৈনিক অপরিশোধিত তেল উত্তোলন এখন ২০ লাখ (দুই মিলিয়ন) ব্যারেলের নিচে নেমে এসেছে।

তেহরানভিত্তিক অর্থনীতিবিদ আইজ্যাক সাইদিয়ান সতর্ক করে বলেছেন, তেলের আয় একবারে বন্ধ হয়ে গেলে বৈচিত্র্যময় জটিলতা তৈরি হবে। এতে শুধু বৈদেশিক মুদ্রার চরম সংকটই দেখা দেবে না; বরং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-পেনশন পরিশোধ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের যোগান বজায় রাখা এবং জাতীয় মুদ্রার মান ধরে রাখাও কঠিন হয়ে পড়বে। বিশাল বাজেট ঘাটতি নতুন করে অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি উসকে দিতে পারে। দেশটির পরিসংখ্যান কেন্দ্রের তথ্য তুলে ধরে জানানো হয়, ২২ অক্টোবর সমাপ্ত ইরানি ক্যালেন্ডার মাসে দেশটির বার্ষিক মূল্যস্ফীতি প্রায় ৮৯ শতাংশে পৌঁছেছে। আগে থেকেই উচ্চ মূল্যস্ফীতি, কমতে থাকা বিনিয়োগ, ব্যাংকিং সংকট ও জনগণের ক্রয়ক্ষমতা হ্রাস পেয়ে চাপে থাকা অর্থনীতিতে এ পরিস্থিতি নতুন বিপর্যয় ডেকে আনছে।

বর্তমানে সংকট উত্তরণে অপ্রয়োজনীয় সরকারি ব্যয় ছাঁটাই, কর ফাঁকি রোধ, কর অব্যাহতির সুবিধা সংস্কার, সরকারি সম্পত্তি বিক্রি ও সতর্কতার সঙ্গে বন্ড ইস্যু করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। পাশাপাশি প্রতিবেশীদের সাথে অ-তৈল বাণিজ্য বৃদ্ধির জোর তাগিদ দেওয়া হচ্ছে, যা স্বল্পমেয়াদে তেলের বিশাল আয়ের বিকল্প হওয়া কঠিন। সরকার বিদ্যমান জ্বালানি ভর্তুকি কমানোর পরিকল্পনাও করছে, যা বাস্তবায়ন হলে নিত্যপণ্যের দাম আরও বাড়তে পারে। অবশ্য সাধারণ পরিবারের ওপর মূল্যস্ফীতির চাপ সামলাতে সরকার ইলেকট্রনিক খাদ্য কুপন বিতরণ চাল রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

অর্থনীতিবিদ সাইদিয়ানের মতে, ব্যয় সংকোচন বা বাজেট সংস্কার কেবল সাময়িক স্বস্তি দিতে পারে। কিন্তু দীর্ঘ মেয়াদে দেশের অর্থনীতি পুনর্গঠন করতে হলে আন্তর্জাতিক বাণিজ্য, নতুন বিনিয়োগ ও বৈদেশিক মুদ্রার প্রবাহ ফিরিয়ে আনা অত্যাবশ্যক, যার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কূটনৈতিক উত্তেজনা প্রশমন করা জরুরি। তিনি সতর্ক করেন, ইরানের মূল আশঙ্কা কয়েক মাসের অর্থসংকট নয়; বরং কাগজে-কলমে অর্থনীতি সচল রেখে সংকটের যাবতীয় ভার সাধারণ জনগণের ওপর চাপিয়ে দেওয়া। এতে দেশে দারিদ্র্য চরম আকার ধারণ করবে, মধ্যবিত্ত শ্রেণি নিঃস্ব হবে এবং সার্বিক উৎপাদন সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।