ঢাকা অফিস: তথ্য কমিশন বাংলাদেশ সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করবে বলে জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। আজ বৃহস্পতিবার(১২ নভেম্বর)তথ্য কমিশন বাংলাদেশের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি নবগঠিত তথ্য কমিশনের ১০০ দিনের রোডম্যাপ তুলে ধরেন।

তিনি বলেন, তথ্য কমিশন আইন অনুযায়ী নিরপেক্ষ অবস্থানে থেকে জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে কাজ করবে।

প্রধান তথ্য কমিশনার বলেন, তথ্য অধিকার আইন, ২০০৯-এর কার্যকর বাস্তবায়ন এবং জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে কমিশন বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে চলতি মাসের শেষ দিকে ঢাকায় তিনটি সরকারি ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সপ্তাহব্যাপী আরটিআই (RTI) মেলা আয়োজন করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে তথ্য অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আইনি ও ন্যায্য প্রক্রিয়ায় অধিকার আদায়ের চর্চা গড়ে তোলা হবে। পরবর্তী সময়ে এনজিওগুলোর সহযোগিতায় বিভিন্ন স্কুলেও ছোট পরিসরে তথ্য মেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, গত দুই বছরে জমে থাকা ৯১৭টি অভিযোগের শুনানি আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হবে। নতুন কমিশন দায়িত্ব গ্রহণের পর আরো ২০০টির বেশি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগ পর্যায়ক্রমে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। তথ্য অধিকার বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর এবং রাজনীতিবিদদের প্রশিক্ষণের আওতায় আনা হবে।

প্রেস ব্রিফিংয়ে তথ্য কমিশনার এস. এ. এম. মাহফুজুর রহমান বলেন, তথ্যের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে গণমাধ্যম তথ্য কমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীজন। গণমাধ্যম ও তথ্য কমিশন সমন্বিতভাবে কাজ করলে সমাজ ও প্রশাসনে স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে।

তথ্য কমিশনার খান মোহাম্মদ আবুল হোসেন বলেন, গণতন্ত্র বিকাশের অন্যতম প্রধান পূর্বশর্ত হলো বাক্‌স্বাধীনতা নিশ্চিত করা। আর তথ্য জানার অধিকার বাক্‌স্বাধীনতার অবিচ্ছেদ্য অংশ। তথ্য অধিকার আইন প্রণয়নের ১৭ বছর পেরিয়ে গেলেও সাধারণ মানুষের মধ্যে তথ্য কমিশন ও তথ্য অধিকার সম্পর্কে এখনও পর্যাপ্ত সচেতনতা তৈরি হয়নি।

প্রেস ব্রিফিংয়ে তথ্য কমিশনের পরিচালক এ কে এম আজিজুল হকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।