প্রেস বিজ্ঞপ্তি: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট) সামাজিক সাংস্কৃতিক সংগঠন বর্ণমালার হাট-এর নিজস্ব কার্যালয়ে আলোচনা ও স্মরণ সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি কর আইনজীবী সনজয় আচার্য্য-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম।
প্রধান বক্তা ছিলেন ন্যাপ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিটুল দাশগুপ্ত, সনাতন সংগঠনের প্রতিষ্ঠাতা অশোক চক্রবর্তী, কর আইনজীবী সুমন বৈদ্য, স্বেচ্ছাসেবক দল কোতোয়ালী থানার যুগ্ম আহ্বায়ক আব্দুস শুক্কুর প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কর আইনজীবী প্রণব কুমার নাথ।
বক্তাগণ বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর শিল্প-সাহিত্যের প্রায় সব শাখায় বিচরণ করা এক বিরল ব্যক্তিত্ব। সেই বিচরণ ছিল দাপটের সঙ্গে। বাঙালির আন্দোলন সংগ্রাম, প্রেম-বিরহ, আনন্দ উচ্ছ্বাসে রবীন্দ্রনাথ প্রেরণা হয়ে থাকবেন হাজার হাজার বছর।
অনুষ্ঠানে রবীন্দ্রনাথের কবিতা পাঠ করেন আয়ুষ্মান বৈদ্য, বীরেশ্বর আচার্য্য, প্রীয়ম বৈদ্য, অস্মিতা আচার্য্য প্রমুখ।




