প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ(সিডিএ) চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন এর ৬২তম জন্মদিন সিডিএ চেয়ারম্যান দপ্তরে আজ সোমবার(০২ নভেম্বর) সকালে সিডিএ জাতীয়তাবাদী দল-রেজি:নং চট্ট ২৯৪৯,(সিবিএ)র উদ্যোগে জম্মদিন পালন করা হয়।
এ সময় সকলেই চট্টগ্রামকে পরিকল্পিত ও নান্দনিক শহরে রুপান্তরের জন্য সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: বেলায়েত হোসেনের পরিপূর্ন সুস্থতা ও হায়াত বৃদ্ধির জন্য দোয়া করা হয় এবং আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
উপস্থিত ছিলেন- সিডিএ সিবিএ’র সভাপতি ফয়েজ আহাম্মদ, সহ- সভাপতি নাসির উদ্দিন মাহমুদ চৌধুরী রাসেল, সাধারণ সম্পাদক মো: মফিজুর রহমান,মো: টিপু সোলতান চৌধুরী, সিবিএ’র যুগ্ন সম্পাদক মো: দেলোয়র হোসেন, প্রচার সম্পাদক মো: আবু জাফর ইকবাল,কার্যকরী সদস্য মো: জাকির হোসেন, সৈয়দ মো: জামাল উদ্দিন, মো: আবুল বশর চৌধুরী ও মো: সরোয়ার হোসাইন প্রমুখ।




