প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও কবিতা, ছড়া, ছোটকাগজ, ছোটগল্প, উপন্যাস, অনুবাদ, লোকসাহিত্য ও লোকসংস্কৃতি, শিক্ষা, সামাজিক অবদান, সংগঠন এবং লোকঐতিহ্য সংরক্ষণসহ বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘ফিরে দেখা পদক’ প্রদান করা হয়েছে। এ বছর কথাসাহিত্যে এই সম্মানজনক সাহিত্য পদক অর্জন করেছেন কথাসাহিত্যিক দীপু মাহমুদ।

গত শুক্রবার (১৩ নভেম্বর) রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের ছায়াঘেরা অন্নদামোহন হলে দিনব্যাপী ‘রংপুর সাহিত্য উৎসব ও লিটলম্যাগ মেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়। সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক সংগঠন ‘ফিরে দেখা’-এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হয়েছিল।

দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনে দেশের আট বিভাগসহ রংপুর অঞ্চলের দুশতাধিক লেখক, কবি, গবেষক ও সংস্কৃতিকর্মী অংশ নেন। এছাড়া ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীসহ বিভিন্ন জেলা থেকে প্রায় ২৫টি ছোটকাগজের সম্পাদক ও প্রতিনিধিরা এতে যোগ দেন।

উৎসবের দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল সাহিত্য সেমিনার, কথাসাহিত্যে লেখকের দায়বদ্ধতা নিয়ে প্রবন্ধ উপস্থাপন, কবিতা পাঠ, বই ও লিটলম্যাগ প্রদর্শনী, পদক প্রদান অনুষ্ঠান এবং সাংস্কৃতিক আয়োজন।