কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে দুটি পিস্তল, চার রাউন্ড গুলি ও ধারালো অস্ত্রসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
রাজধানীর ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ভুক্তভোগী মালিকের বিরুদ্ধেই উল্টো মামলা দায়ের করা হয়েছে।
সিরাজগঞ্জের ঐতিহাসিক সলংগা হাটে ঐতিহ্যবাহী লাল আটার সুস্বাদু রুটি বিক্রি করে নিজেদের ভাগ্য বদলে ফেলছেন স্থানীয় দরিদ্র পরিবারের সদস্যরা।
রাজধানী জুড়ে একের পর এক ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় জনমনে আতঙ্ক ও নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একে পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছে।
রাজধানীর পল্লবী থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য আহত হয়েছেন। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
অভিনয়ে আসা নিয়ে মায়ের সম্মতি পাওয়া এবং নিজের নাকের অস্ত্রোপচার নিয়ে মুখ খুললেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। শ্রীদেবী নিজেও একই অস্ত্রোপচার করিয়েছিলেন বলে জানান তিনি।
রাজধানীর মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে একটি প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
৩১ অক্টোবরের মধ্যে সরকারি বাসা থেকে সাবলেট ও ভাড়াটে সরানোর সময়সীমা পার হওয়ার পর এবার সরেজমিনে অভিযানে নামার প্রস্তুতি নিচ্ছে সরকারি আবাসন পরিদপ্তর।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে মাছ ধরার সময় মুক্তিপণের দাবিতে ১০ জেলেকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় দস্যুদের ধরতে অভিযান চালাচ্ছে বন বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
খুলনা নগরীর মিয়াপাড়ায় দুর্বৃত্তদের ছোড়া লক্ষ্যভ্রষ্ট গুলিতে রূপসা উপজেলা শিক্ষা অফিসের হিসাবরক্ষক মশিউর রহমান আহত হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশের জ্বালানি সংকট নিরসনে কক্সবাজারের মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। আগামী দুই বছরের মধ্যে এগুলোর কাজ দৃশ্যমান হবে।