নিজস্ব প্রতিবেদক: অপরিকল্পিত নগরায়ণের কারণে নান্দনিক চট্টগ্রাম নগরী ক্ষতবিক্ষত হয়েছে। আজ সোমবার (০৯ নভেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম মহানগরের বাকলিয়া এক্সেস রোডে চকবাজার ও বাকলিয়া থানা যুবদলের যৌথ উদ্যোগে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন এসব কথা বলেন।

তিনি বলেন, একসময় গাছপালা, কর্ণফুলী নদী ও বঙ্গোপসাগরের মোহনাকে ঘিরে চট্টগ্রাম ছিল প্রকৃতির এক অপূর্ব লীলাভূমি। কিন্তু বিগত সরকারের আমলে পাহাড় কাটা হয়েছে। নালা ও খালের ওপর নির্মাণ করা হয়েছে বহুতল ভবন, ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা। ফলে নগরীর স্বাভাবিক পরিবেশ ও সৌন্দর্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

নগরীতে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন ও সরকারি জায়গা অবৈধ দখলের চিত্র তুলে ধরে প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, কোথাও ১০ তলার অনুমোদন নিয়ে ১২ তলা, আবার কোথাও ১২ তলার অনুমোদন নিয়ে ১৪ তলা ভবন নির্মাণ করা হয়েছে। সরকারি অনেক জায়গা অবৈধভাবে দখল করা হয়েছে। এমনকি নগরীর অনেক হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থাও রাখা হয়নি।

চট্টগ্রামের সৌন্দর্য ফিরিয়ে আনা ও পরিবেশ সুরক্ষায় সিডিএর ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, নগরীর রাস্তা ও ফুটপাত অবৈধভাবে দখল করে কোনো হকারকে বসতে দেওয়া হবে না। তবে হকারদের পুনর্বাসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। নগরবাসীকে বাড়ির আঙিনায় গাছ লাগানোর পাশাপাশি ছাদে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ট্যাংক স্থাপনের পরামর্শ দেন তিনি।

এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের সবুজায়ন উদ্যোগের প্রশংসা করে যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান চউক চেয়ারম্যান। তিনি দুঃসময়ে রাজপথে সক্রিয় ও ত্যাগী ভূমিকা রাখার জন্য এমদাদুল হক বাদশাকে আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, সহ-সভাপতি নাছির উদ্দীন চৌধুরী নাছিম, চকবাজার থানা যুবদলের আহ্বায়ক মো. সেলিম, বাকলিয়া থানা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন লেদু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাকিম মাহমুদ চৌধুরী, চকবাজার থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোহেল এবং চকবাজার থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সাদ্দামুল হক।