পার্বত্য চট্টগ্রামের পর্যটনকেন্দ্র সাজেকে আঞ্চলিক সংগঠনগুলোর আধিপত্যের লড়াই ও চাঁদাবাজির কারণে দীর্ঘস্থায়ী অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে। অবরোধ প্রত্যাহার হলেও স্বাভাবিক জনজীবন এখনো বিপর্যস্ত।
আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-১৫ ওয়ার্ল্ড কাপ অ্যান্ড ফেস্টিভ্যাল ২০২৬-এর টায়ার ‘ই’-এর ফাইনালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের কাছে ৪-১ গোলে হেরে রানার্সআপ হয়েছে বাংলাদেশ।
সম্প্রতি একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ‘তৃতীয় লিঙ্গ’ বোঝাতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ‘ট্রান্সজেন্ডার’ শব্দ ব্যবহার করেছেন বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী।
ভোলায় উৎসবমুখর পরিবেশে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে দুটি কেন্দ্রের ২৭টি হলে বিভিন্ন উপজেলার চতুর্থ থেকে দশম শ্রেণির প্রায় ১ হাজার ৭০০ শিক্ষার্থী অংশ নেয়।
প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন ও সফটওয়্যার প্রস্তুত না থাকায় ১ নভেম্বর থেকে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে না।
বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে বড় ধরনের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৬৩০ কোটি ডলার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, যা ক্রিপ্টো ইতিহাসের অন্যতম বড় চুরি বলে ধারণা করা হচ্ছে।
বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে আগামী পাঁচ বছরে এক কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।
ভোক্তাদের জন্য পণ্যের পরিসর বাড়ানো এবং সরকারি ভর্তুকির ওপর নির্ভরতা কমাতে আগামী নভেম্বর থেকে প্যাকেটজাত হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও চা বিক্রি শুরু করার পরিকল্পনা নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ২৪৫ রানে আটকে দিয়ে ২৭ রানের লিড পেয়েছে বাংলাদেশ। নাঈম হাসানের ৪ উইকেটের পাশাপাশি মিরাজ ও তাইজুল নিয়েছেন ২টি করে উইকেট।
রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারক মঞ্জুরুল বাছিদের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসকের নবম শ্রেণিতে পড়ুয়া বড় মেয়ে সাফিয়া হাসিন আরোশীর মৃত্যু হয়েছে। একই সময়ে তার অন্য দুই ছোট বোনও ডেঙ্গু নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিল।