ভারতে অবস্থানরত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়ার পদক্ষেপকে দেশে ফেরার প্রকৃত উদ্যোগ হিসেবে দেখছে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মতে, ভারতে বসে এই আবেদন করার মাধ্যমে তিনি মূলত দলীয় নেতাকর্মীদের সান্ত্বনা দেওয়া, আওয়ামী লীগে নিজের নেতৃত্ব ধরে রাখা এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। সোমবার এক ভিডিও বার্তায় শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার নেপথ্যে তিনটি সম্ভাব্য কারণ তুলে ধরেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

শেখ হাসিনার নতুন পাসপোর্ট চাওয়ার পেছনে প্রথম কারণ হিসেবে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দেশে ফিরবেন বলে তিনি যে বক্তব্য দিচ্ছেন, তার সপক্ষে একটি কৃত্রিম আবহ ও প্রক্রিয়া তৈরির চেষ্টা করা হচ্ছে। পাসপোর্ট ও এনআইডি চাওয়ার মাধ্যমে তিনি বোঝাতে চাইছেন যে দেশে ফেরার উদ্যোগ নিচ্ছেন এবং আইনের প্রতি অনুগত রয়েছেন। তবে এর মূল উদ্দেশ্য জনগণকে বিভ্রান্ত করা।

দ্বিতীয় কারণের ব্যাখ্যায় জামায়াত নেতা বলেন, শেখ হাসিনা হঠাৎ করে দলীয় নেতাকর্মীদের মাঠে ফেলে ভারতে চলে যাওয়ায় আওয়ামী লীগের সর্বস্তরে হতাশা তৈরি হয়েছে। এখন দেশে ফেরার একটি দৃশ্যমান প্রক্রিয়া দেখিয়ে তিনি সেই হতাশ নেতাকর্মীদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। তৃতীয় কারণ হিসেবে জুবায়ের মনে করেন, শেখ হাসিনা যদি স্পষ্টভাবে জানিয়ে দেন যে তিনি আর দেশে ফিরবেন না, তবে আওয়ামী লীগে নতুন কাউকে সভাপতি বা শীর্ষ নেতা হিসেবে নির্বাচন করতে হবে। তাই ‘আমি আছি, আমি ফিরে আসছি’—এমন বার্তা জিইয়ে রেখে তিনি দলটির শীর্ষ পদ নিজের নিয়ন্ত্রণে রাখার কৌশল নিয়েছেন।

সাবেক এই প্রধানমন্ত্রীর অতীত রাজনৈতিক আচরণের কঠোর সমালোচনা করে জুবায়ের বলেন, দায়িত্বশীল পদে থেকেও অতীতে তিনি বহু বিভ্রান্তিকর ও প্রতারণামূলক কর্মকাণ্ড করেছেন, যা রাজনৈতিকভাবে ছিল হাস্যকর। মানুষকে অস্থির রাখা এবং বিভ্রান্তি ছড়ানো তাঁর রাজনৈতিক চরিত্রের একটি অংশ। চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের প্রতি সুবিচার নিশ্চিত করতে শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে সরকারের দৃশ্যমান পদক্ষেপ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

যেকোনো মূল্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করার তাগিদ দিয়ে জামায়াতের এই নেতা বলেন, এই লক্ষ্যে ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি কাজে লাগাতে হবে। প্রয়োজনে আন্তর্জাতিক আইনি সংস্থা, জাতিসংঘ ও ইন্টারপোলের সহায়তা নেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও রাজনৈতিক তৎপরতার পেছনে গত ১৬ বছরের দলীয় বিবেচনায় নিয়োগ এবং প্রশাসনের দুর্বলতাকে দায়ী করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন তিনি।