শরীয়তপুরের জাজিরা উপজেলায় অভিযান চালিয়ে ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ করেছে পদ্মা সেতু (দক্ষিণ) থানা পুলিশ। সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার নাওডোবা বাজারের সুলতান কাজীর দোকান থেকে এসব খাবারের প্যাকেট উদ্ধার করা হয়। বিপুল পরিমাণ রান্না করা খাবার এক জায়গায় মজুতের ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ১০ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মসূচি পালনের ঘোষণা রয়েছে। ধারণা করা হচ্ছে, উক্ত কর্মসূচিতে অংশ নিতে আসা নেতাকর্মীদের খাবারের জন্য এসব খিচুড়ি আগে থেকেই তৈরি ও মজুত করা হয়েছিল। তবে এত বিপুল পরিমাণ খিচুড়ি মজুতের নেপথ্যে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তা নিয়ে এলাকায় আলোচনা চলছে।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ জানান, পদ্মা সেতু দক্ষিণ থানাধীন স্থানীয় নাওডোবা বাজারের একটি দোকান থেকে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এগুলো মঙ্গলবার আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঘোষিত রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছিল।

তিনি আরও জানান, জব্দ করা খিচুড়ির প্রকৃত মালিককে খুঁজে বের করতে পুলিশ যাচাই-বাছাই ও অনুসন্ধান চালাচ্ছে। তদন্তে প্রকৃত মালিকের সন্ধান পাওয়া গেলে যাচাই সাপেক্ষে খাবারগুলো বুঝিয়ে দেওয়া হবে। অন্যথায় এসব খিচুড়ি স্থানীয় এতিমখানা ও মাদরাসায় বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।