ফ্রান্সে জাতীয় ন্যূনতম মজুরি ১ দশমিক ৬ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন এই মজুরি কার্যকর হবে। বর্তমানে দেশটিতে ন্যূনতম মজুরির পরিমাণ ১ হাজার ৪৭৭ দশমিক ৯৩ ইউরো, যা বৃদ্ধির ফলে পূর্ণকালীন কর্মীদের মাসিক আনুমানিক নিট ন্যূনতম মজুরি বেড়ে দাঁড়াবে ১ হাজার ৫০২ ইউরো। এর ফলে ন্যূনতম মজুরিতে কর্মরত শ্রমিকেরা মাসে প্রায় ২৪ ইউরো বেশি পাবেন।

সোমবার (৯ নভেম্বর) প্যারিসের মাতিনিয়োঁতে শ্রমিক সংগঠন ও নিয়োগকর্তাদের প্রতিনিধিদের সঙ্গে সামাজিক সম্মেলনের পর এই ঘোষণা আসে। প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর উপস্থিতিতে শ্রমমন্ত্রী জঁ-পিয়ের ফারান্দু জানান, প্রস্তাবিত এই ১ দশমিক ৬ শতাংশ বৃদ্ধির মধ্যে মূল্যস্ফীতির ভিত্তিতে আনুমানিক ১ শতাংশ স্বয়ংক্রিয় সমন্বয় এবং সরকারের পক্ষ থেকে অতিরিক্ত ০ দশমিক ৬ শতাংশ বৃদ্ধির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। সাধারণত প্রতি বছরের ১ জানুয়ারি মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে মজুরি পুনর্নির্ধারণ করা হলেও এবার সেই সময় এগিয়ে আনা হয়েছে।

সরকারের হিসাব অনুযায়ী, জানুয়ারি, জুন ও ডিসেম্বরের সমন্বয় মিলিয়ে ২০২৬ সালে ন্যূনতম মজুরি মোট ৫ দশমিক ৩ শতাংশ বাড়বে। এতে বছরের শুরু থেকে মাসিক নিট মজুরির পরিমাণ মোট প্রায় ৭৫ ইউরো বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন শ্রমমন্ত্রী।

তবে সরকারের এই সিদ্ধান্তে সন্তুষ্ট নয় দেশটির শ্রমিক সংগঠনগুলো। সিএফডিটির সাধারণ সম্পাদক মারিলিজ লেয়োঁ জানিয়েছেন, এই বৃদ্ধি সংগঠনের প্রত্যাশা পূরণ করতে পারেনি, কারণ তারা মাসে ১০০ ইউরো মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছিল। এছাড়া সিজিটি শ্রমিক সংগঠন ১০ শতাংশ বৃদ্ধির দাবি জানিয়েছিল, যার সাধারণ সম্পাদক সোফি বিনে সরকারের এই ঘোষণাকে অপর্যাপ্ত বলে সমালোচনা করেছেন। রয়টার্সের তথ্য অনুযায়ী, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মজুরি নিয়ে চলমান অসন্তোষের জেরে সিজিটি আগামী ১৭ নভেম্বর নতুন বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। ফ্রান্সে এসএমআইসি নামে পরিচিত এই ন্যূনতম মজুরি আইন অনুযায়ী পূর্ণকালীন ৩৫ ঘণ্টার কর্মসপ্তাহের ভিত্তিতে হিসাব করা হয়।

এর ফলে মাসিক নিট মজুরি দাঁড়াবে ১ হাজার ৫০১ দশমিক ৬ ইউরো, যা পূর্ণ ইউরোতে হিসাব করে ১ হাজার ৫০২ ইউরো নির্ধারণ করা হয়েছে।সাধারণত মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে ফ্রান্সে প্রতি বছরের ১ জানুয়ারি ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করা হয়।