কোনো জোরজবরদস্তি কিংবা চাপের কাছে তেহরান মাথা নত করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, ইরান সবসময় ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে আলোচনা ও সংলাপের জন্য প্রস্তুত রয়েছে। রোববার ইরান মিল্ক ইন্ডাস্ট্রিজ কোম্পানির (পেগাহ) ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি এই মন্তব্য করেন।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান, ইরানের ‘শত্রু’ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র ও ইসরাইল দেশে আঘাত হানার চেষ্টা চালাচ্ছে। এমন বাস্তবতায় দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা হোসেইনি খামেনি নির্দেশ দিয়েছেন যেন 'যুদ্ধও নয়, শান্তিও নয়'—এমন পরিস্থিতির অবসান ঘটানো হয়। তেহরানের অবস্থান তুলে ধরে তিনি বলেন, সংলাপে যদি অধিকার আদায় করা সম্ভব হয়, তবে যুদ্ধে জড়ানো উচিত নয়। ইরান আত্মসম্মান বজায় রেখে সম্মানের সঙ্গেই সব বিষয়ের সুরাহা করতে চায়। কিন্তু কোনো বলপ্রয়োগ বা হুমকির মুখে তারা নতি স্বীকার করবে না।

গত সেপ্টেম্বরে দেওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ভাষণের প্রসঙ্গ টেনে ইরানি প্রেসিডেন্ট স্মরণ করিয়ে দেন যে, সমতা ও ন্যায্যতার ভিত্তিতে কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে চায় তেহরান। সে সময়ও তিনি জোর দিয়ে বলেছিলেন, ইরান সংলাপে বিশ্বাসী এবং নিজেদের অধিকার দাবির পাশাপাশি ন্যায্যতার নীতি অনুসরণ করে, তবে কোনো হুমকির সামনে মাথানত করে না।

অন্যদিকে, সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, সাম্প্রতিক সংকট নিরসনে তেহরানের দেওয়া দুই দিনের প্রস্তাবটি এখনও কার্যকর রয়েছে। ইরানি বার্তা সংস্থা আইএসএনএ-এর বরাতে জানা গেছে, সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাঘাই এই প্রস্তাবকে সম্ভাব্য সবচেয়ে যুক্তিসঙ্গত পরিকল্পনা বলে বর্ণনা করেন। তিনি মন্তব্য করেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের দাবিগুলো মেনে নেয়, তবে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব এবং তেহরানের শর্তে ওয়াশিংটন সাড়া দিলে ওই অঞ্চলে ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে।