দেশের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন এবং অবকাঠামো নির্মাণের জন্য দক্ষ প্রকৌশলী ও কারিগরি জনশক্তির কোনো বিকল্প নেই। প্রযুক্তিনির্ভর উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। তবে সাম্প্রতিক সময়ে দেশের কারিগরি শিক্ষাব্যবস্থার কাঠামো ও ভবিষ্যৎ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমকে তিন বছরে রূপান্তর এবং পলিটেকনিক ইনস্টিটিউটে ট্রেড কোর্স চালুর উদ্যোগের বিষয়ে তীব্র আপত্তি জানিয়েছে। সংগঠনটির আশঙ্কা, যথাযথ প্রস্তুতি ও মূল্যায়ন ছাড়া এ ধরনের পরিবর্তন কারিগরি শিক্ষার মান এবং দক্ষ প্রকৌশলী তৈরির ধারাবাহিকতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই উদ্বেগ কেবল পেশাগত স্বার্থের বিষয় নয়, বরং এর সঙ্গে দেশের কারিগরি শিক্ষার ভবিষ্যৎ ও কর্মবাজারের চাহিদা সরাসরি জড়িত।

শিক্ষাক্রমের মেয়াদ কমানো কখনোই দক্ষ জনশক্তি তৈরির কার্যকর উপায় হতে পারে না। যদিও শিক্ষার্থীদের সময় ও ব্যয় কমানো, দ্রুত কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ তৈরি এবং আন্তর্জাতিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্য আনার যুক্তিগুলো বিবেচ্য হতে পারে, তবুও বড় প্রশ্ন হলো শিক্ষার বিষয়বস্তু ও ব্যবহারিক দক্ষতার ঘাটতি কীভাবে পূরণ হবে। প্রকৌশল শিক্ষা কেবল শ্রেণিকক্ষের পাঠ্যবইনির্ভর নয়; এর সঙ্গে ল্যাবরেটরি, ওয়ার্কশপ, মাঠপর্যায়ের প্রশিক্ষণ এবং বাস্তব সমস্যার সমাধানের সক্ষমতা নিবিড়ভাবে যুক্ত। কোনো ধরনের ঘাটতি রেখে শিক্ষাক্রম সংকুচিত করা হলে সনদের সংখ্যা বাড়লেও দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্য অর্জিত হবে না। একইভাবে, পলিটেকনিক ইনস্টিটিউটে ট্রেড কোর্স চালুর পরিকল্পনাটিও যথাযথ পর্যালোচনার দাবি রাখে। কর্মবাজারে স্বল্পমেয়াদি প্রশিক্ষণের প্রয়োজনীয়তা থাকলেও ডিপ্লোমা শিক্ষার স্বতন্ত্র বৈশিষ্ট্য ও মান অক্ষুণ্ন রাখা জরুরি।

প্রয়োজনীয় সংস্কারের ক্ষেত্রে শিক্ষাক্রমকে সময়োপযোগী করা সবচেয়ে জরুরি। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে পাঠ্যসূচিতে নতুন বিষয় অন্তর্ভুক্ত করতে হবে। ল্যাবরেটরি ও ওয়ার্কশপের আধুনিকায়ন, পর্যাপ্ত যন্ত্রপাতি সরবরাহ এবং শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্প-কারখানার মধ্যে কার্যকর সংযোগ স্থাপন করা প্রয়োজন। ইন্টার্নশিপ ও কর্মক্ষেত্রভিত্তিক প্রশিক্ষণের সুযোগ বাড়ালে শিক্ষা ও কর্মবাজারের মধ্যকার দূরত্ব কমবে, যা নিয়োগদাতা ও শিক্ষার্থী উভয়ের জন্যই লাভজনক হবে।

কারিগরি শিক্ষার সাথে যুক্ত জনশক্তির পেশাগত মর্যাদা ও কর্মজীবনের সুযোগ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। আইডিইবির অভিযোগ, উপসহকারী প্রকৌশলীদের পদোন্নতির সুযোগ সীমিত রেখে সরাসরি নিয়োগের প্রবণতা বাড়ছে, যা কর্মীদের মধ্যে হতাশা তৈরি করছে। এ ক্ষেত্রে পেশাগত স্বার্থের চেয়ে যোগ্যতা, অভিজ্ঞতা ও কাজের ধরনকে প্রাধান্য দেওয়া বাঞ্ছনীয়। ডিপ্লোমা ও ডিগ্রি প্রকৌশলীদের কর্মপরিধি, দায়িত্ব এবং পদোন্নতির নীতিমালা স্পষ্ট করা জরুরি। আমরা মনে করি, বড় কোনো পরিবর্তনের আগে বিশেষজ্ঞ, শিক্ষক, শিক্ষার্থী, শিল্পমালিক ও পেশাজীবী সংগঠনের মতামত নেওয়া উচিত। কেবল মেয়াদ কমানো বা নতুন কোর্স চালু করাই সংস্কারের লক্ষ্য হওয়া উচিত নয়; বরং শিক্ষার মান, দক্ষতা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করাই হোক মূল বিবেচ্য বিষয়।