ইউটিউবে মুক্তির মাত্র তিন দিনের মাথায় এক কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করল ইমরাউল রাফাত পরিচালিত নাটক ‘মন দুনিয়া’। প্রতিবেদনটি লেখার সময় নাটকটির ভিউ সংখ্যা ১ কোটি ৯ লাখ ছাড়িয়ে গেছে। ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে ৬ নভেম্বর দুপুরে মুক্তি পাওয়া এই নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী। এখন পর্যন্ত নাটকটিতে ১ লাখ ২৩ হাজারের বেশি লাইক এবং সাড়ে পাঁচ হাজারের বেশি মন্তব্য জমা পড়েছে।

নাটকের গল্পে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে বিপাকে পড়েন আবির চরিত্রে অভিনয় করা তৌসিফ মাহবুব। সেই ঘটনা থেকেই তার সাথে সহপাঠী তুলি অর্থাৎ তটিনীর বন্ধুত্বের সূচনা হয়। গল্পে নতুন মোড় আসে যখন তাদের বন্ধু মহলের রাতুল তুলিকে প্রকাশ্যে প্রেমের প্রস্তাব দেয়। তুলি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে আবিরের প্রতি তার ভালোবাসার কথা জানিয়ে দেয়। তবে বন্ধুত্বের খাতিরে আবির নিজের অনুভূতি গোপন রেখে তুলির থেকে দূরত্ব তৈরি করে নেয়।

গল্পের জটিলতা বাড়তে থাকে দুই পরিবারের বিরোধ এবং আবিরের বাবার দেওয়া বিভিন্ন শর্তের কারণে। পারিবারিক মর্যাদা ও বাবার অভিমানের কাছে শেষ পর্যন্ত তাদের হার মানতে হয়। বিচ্ছেদের পর কেটে যায় দেড় বছরেরও বেশি সময়। দীর্ঘ নীরবতা ও দূরত্বের পর তুলির আত্মত্যাগ এবং আবিরের ফিরে আসার মধ্য দিয়ে নাটকটির পরিণতি ঘটে।

নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন অভ্র মাহমুদ। তৌসিফ ও তটিনী ছাড়াও এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শেহজাদ ওমর ও শিল্পী সরকার অপু। নাটকটির এই অভাবনীয় সাফল্যে নির্মাতা ও অভিনয়শিল্পীরা দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের পরবর্তী লক্ষ্য একদিনেই নাটকের ভিউ এক কোটিতে নিয়ে যাওয়া। এটি সবচেয়ে দ্রুত সময়ে এক কোটি ভিউ পাওয়ার রেকর্ড গড়েছে বলে দাবি করা হচ্ছে।