দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার ৬ নম্বর অমরপুর ইউনিয়নের সন্তোষপাড়া আদর্শ উন্নয়ন সংঘের সামনে সড়কে এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই (নি.) নির্মাল্য সরকারের নেতৃত্বে চিরিরবন্দর থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় টাপেন্টাডল ট্যাবলেট দখলে রাখা ও সেবনের অভিযোগে মিঠুন রায় (২৫), আল আমিন (২১), হিরেন রায় (২৪) এবং মুরাদ বিন হোসেনকে (৪৫) আটক করা হয়। অভিযানে দুই পিস টাপেন্টাডল ট্যাবলেট, একটি কাগজের তৈরি পাইপ, একটি স্টিলের চামচ ও একটি লাইটার জব্দ করা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। রায়ে মিঠুন রায়, আল আমিন ও হিরেন রায়কে এক বছর করে সশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া মুরাদ বিন হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। চিরিরবন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।