যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাত এড়াতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে কাতার। শুক্রবার তেহরানে পৌঁছেছে দেশটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি এবং জীবনযাত্রার লাগামহীন ব্যয় নিয়ন্ত্রণের দাবিতে ইতালিজুড়ে হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষক, অবসরপ্রাপ্ত বয়োবৃদ্ধ ও শ্রমিকেরা বড় ধরনের বিক্ষোভ প্রদর্শন করেছেন।
ইসরায়েলে সরকার গঠনের আলোচনা প্রকাশ্যে না হলেও ক্যামেরার আড়ালে নীরব তৎপরতা চলছে বলে জানিয়েছেন বিরোধী নেতা ইয়ার লাপিদ। বেনিয়ামিন নেতানিয়াহুর জোট বড় ধাক্কা খেয়েছে বলে দাবি তার।
রাজধানী দিল্লিতে ভারী বৃষ্টির কারণে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইন্ডিয়া জোটের ডাকা কর্মসূচি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।
আফগানিস্তানের সীমান্ত এলাকায় তালেবান যোদ্ধাদের বিভিন্ন সেনা চৌকি ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবারের ঘটনার প্রতিক্রিয়ায় শুক্রবার এই পাল্টা আক্রমণ চালানো হয় বলে জানিয়েছে পাক সেনাবাহিনীর একটি সূত্র।
ইরান মার্কিন কূটনীতিক ও কর্মকর্তাদের ওপর বড় ধরনের প্রাণঘাতী হামলার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্যে জানার পর মধ্যপ্রাচ্যের একাধিক দেশ থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে ওয়াশিংটন।
বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনায় ইউরোপীয় ইউনিয়নের শান্তিরক্ষা মিশনের একটি ইতালীয় হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে চারজন নিহত ও ১১ জন আহত হয়েছেন।
হরমুজ প্রণালিতে মাইন হামলায় চারটি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে তিনটিতে আগুন ধরে যায়। ইউকেএমটিও জানিয়েছে, ওমান উপকূলে ট্যাংকারে বিস্ফোরক যুক্ত করে হামলা চালানোর পর ইঞ্জিন রুমে আগুন লাগলেও ক্রুরা তা নিভিয়ে গন্তব্যে রওনা দেন।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধানের কাছে চিঠি পাঠিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আলোচনা পুনর্বহালের প্রচেষ্টার মধ্যেই তেহরানে সামরিক হামলার সম্ভাব্য প্রস্তুতি বজায় রেখেছে ওয়াশিংটন।
জাতিসংঘের মানবাধিকার ব্যবস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসন ও নিষেধাজ্ঞা আড়াল করার অভিযোগ তুলেছে ইরান। জাতিসংঘের বিশেষ প্রতিবেদক মাই সাতোর ভূমিকাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছে তেহরান।
ইসরায়েলের সাধারণ নির্বাচনে আরব দলগুলোর ঐতিহাসিক সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ তুলেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি।