রাজধানী দিল্লিতে ভারী বৃষ্টির কারণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের প্রস্তাবিত ‘গণ-ইমপিচমেন্ট’ কর্মসূচি একদিন পিছিয়ে দিয়েছে ইন্ডিয়া জোট। শুক্রবার লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

এর আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দিল্লির বাসভবনে শুক্রবার বিকাল ৪টায় এই কর্মসূচিটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এখন তা শনিবার একই সময়ে অনুষ্ঠিত হবে।

সাংবাদিকদের সামনে রাহুল গান্ধী জানান, জোটের জ্যেষ্ঠ নেতাদের কথা বিবেচনা করেই সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ঐকমত্যের ভিত্তিতে আমরা বৃষ্টির কারণে আজকের কর্মসূচি আগামীকাল একই সময়ে করার সিদ্ধান্ত নিয়েছি। বৃষ্টিতে জ্যেষ্ঠ নেতাদের দীর্ঘক্ষণ বসে থাকা কঠিন হবে বলে আমরা মনে করেছি।