বান্দরবান প্রতিনিধি: দ্রব্যমূল্য কমানোর দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে।

বুধবার (২মার্চ) বিকেলে বান্দরবান বাজারের ১নং গলিতে এ কর্মসূচি পালিত হয়। এর আগে বিএনপি ও অংগসংগঠনের নেতারা শহরে মিছিল করে।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শামীম। সমাবেশে বক্তারা বলেন- সরকারের লাগাতার দুর্নীতির কারণে বাজার দরে প্রভাব পড়ছে। যার খেসারত দিচ্ছে জনগণ।

জনগণকে কম দামে নিত্যপণ্য দেবে বলে ধোঁকা দিয়েছে সরকার। দ্রব্যমূল্য কমানো না হলে লাগাতার কর্মসূচীর ঘোষানা দেন নেতৃবৃন্দ।

বান্দরবান জেলা বিএনপির সভাপতি মিসেস মাম্যাচিং এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন তুষার, বিএনপি নেতা রিটল বিশ্বাস, আবিদুর রহমান, চনুমং মার্মা, সেলিম রেজা, পৌর বিএনপি সভাপতি নুরুল ইসলাম, সরওয়ার জামান, আলীকদম উপজেলা বিএনপির আহবায়ক মাসুক আহমেদ, নাইক্ষংছড়ি বিএনপির সভাপতি আরিফ উল্লাহ ছুট্টো, লামা বিএনপির সভাপতি আব্দুর রব, রোয়াংছড়ি বিএনপির সভাপতি মা সেতু তং।

সমাবেশে জেলার ৭ উপজেলার ছাত্রদল, যুবদল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।