প্রেস বিজ্ঞপ্তি: বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী বলেছেন, একটি জাতির জ্ঞানের বিস্তার, সাংস্কৃতির প্রসার ও সমাজ জীবনে দ্বীন প্রতিষ্ঠার জন্য মাতৃভাষাই চমৎকার ভূমিকা রাখতে পারে। কারণ মাতৃভাষা স্বকীয় প্রতিভা বিকাশের একটি চমৎকার মাধ্যম। এটা বাঙ্গালীর জাতীয় চেতনা, খন্ডিত কোন চেতনা নয়। মাওলানা মামুনুর রশীদ নূরী আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১০টায় বায়েজীদ থানাধীন দারুল উলুম ইসলামিয়া মাদরাসার বার্ষিখ সভা, পুরস্কার বিতরণ ও হেফজসমাপ্তকারী ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠানে প্রধান মেহমানের বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

মাওলানা সোহেল চৌধুরীর সভাপতিত্বে মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, মাতৃভাষার চেতনা ও মাতৃভূমির লালন রাসুলে করীম (সা:) এর শিক্ষা। বাংলাদেশে বর্তমানে এমন কোন বিষয় নেই যা মাতৃভাষা বাংলায় রচিত হয়নি। তাই বাঙ্গালী জাতিসত্বার বিকাশে ও রাষ্ট্রীয় উন্নয়ন সাধনে মাতৃভাষার বিকল্প নেই।

প্রধান অতিথি আরো বলেন, বাংলাদেশে যে শিক্ষা সার্বজনীন, সে শিক্ষাকে আত্বীয়করণ করা অপরিহার্য এবং সে শিক্ষাকে পরিপূর্ণভাবে বিস্তৃত করতে হলে বাংলাকে বাদ দিয়ে কখনো সম্ভব হবে না। তাই জাতীয় আদর্শের ভাবধারা ও ঐতিহ্য সংস্কৃতিকে যথাযথভাবে সংরক্ষণ করে মাতৃভাষার মাধ্যমে জাতিকে মানব সভ্যতায় টিকিয়ে রাখার জন্য বাংলাকেই প্রধান্য দিতে হবে।

বার্ষিক সভা ও মাহফিলে বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী পেপার মিলস লি: এর সাবেক জিএম জাকির হোসেন শামীম,হাটহাজারী ছারিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবদুল করীম, মক্কা মসজিদের খতিব মাওলানা কে এম মাহমুদুল ইসলাম, তরতিলুল কোরআন মাদারাসর পরিচালক মাওলানা হাফেজ ওমর ফারুক, মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুমন আল মামুন, পরিচালক হাফেজ মাওলানা আবদুল মান্নান, মাওলানা মাহবুবুর রহমান, হাফেজ আশরাফুল্লাহ ফাহাদ প্রমুখ।