স্টাফ রিপোর্টার, চকরিয়া :গণমানুষের আবাসন সংকটের কথা বিবেচনা করে চকরিয়ায় নিবরাস আবাসন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। নিজস্ব জমিতে গড়ে তোলা হবে আবাসন প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আবাসনের সংকট দ্রুত সমাধান হবে।

আজ শুক্রবার (০৫ জুলাই) বিকাল তিনটায় চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডে তরছপাড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক। প্রকল্পের অন্যতম উদ্যোক্তা হচ্ছেন বাংলাদেশ কল্যাণ পার্টির কেন্দ্রীয় মহাসচিব আবদুল আউয়াল মামুন। তিনি চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের সিকদারপাড়ার বাসিন্দা।

এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়াত আজিজ রাজু, নাইক্ষংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হাকিম দুলাল, প্রকল্পের চেয়ারম্যান নুরুল কবির, সমাজসেবক ফজলুল কাদের, বিএমচর ইউপি চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম, বরইতলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, বদরখালী ইউপি চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ, শিক্ষাবিদ অধ্যাপক আবু নঈম আজাদ, চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর ইফতেখারুল ইসলাম হানিফ, চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর এম নুরুচ্ছফি, পৌর আওয়ামী লীগের সভাপতি মোসলেহ উদ্দিন মানিক ও সাবেক সহ-সভাপতি আমান উদ্দিন।