নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় গ্রামীন ব্যাংক পদুয়া শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার (০৪ জুলাই)বিকালে বৃক্ষরোপন ও চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। গ্রামীন ব্যাংকের কেন্দ্রীয় কর্মসূচীর আওতায় পদুয়া শাখায় চারা বিতরণ ও বৃক্ষ রোপন শুরু করা হয়। গ্রামীন ব্যাংক কার্যালয় চত্বরে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার মো: আজাদ হোসেন দেওয়ান ও শাখা ব্যবস্থাপক মো: হাসিবুল ইসলাম। এছাড়াও অন্যান্য কর্মচারীসহ গ্রামীন ব্যাংকের সদস্য-সদস্যরা অংশগ্রহণ করেন। পরে তাদের হাতে তুলে দেওয়া হয় একটি গাছের চারা।