নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় দ্রুতগতির বাসের ধাক্কায় মারা গেল আয়েশা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা। সড়ক পার হওয়ার সময় দূরপাল্লার একটি বাস তাকে ধাক্কা দেয় বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (০৪ জুলাই) সকাল পৌনে ৯টায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের খন্দকার পাড়া এলাকায় এদূর্ঘটনা ঘটে।

এঘটনার পর তাৎক্ষনিক ভাবে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে যায় স্থানীয় লোকজন। পরীক্ষা-নিরীক্ষা শেষে এই বৃদ্ধাকে মৃত ঘোষনা করেন কতর্ব্যরত চিকিৎসক।

পদুয়া ইউনিয়নের খন্দকার পাড়ার মৃত মোহাম্মদ ইউনুচের স্ত্রী এ বৃদ্ধা আয়েশা বেগম।

পদুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: হারুনুর রশিদ সড়ক দূর্ঘটনার ব্যাপারে নিশ্চিত করে বলেন, বৃদ্ধাকে ধাক্কা দেওয়ার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

দোহাজারী হাইওয়ে থানা পুলিশ জানান, অভিযোগ পেলে ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।