লিটন কুতুবী,কতুবদিয়া: প্রজনন সংরক্ষনের জন্য সরকার বঙ্গোপসাগরে ও কিছু নদীতে ৬৫ দিনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দিয়েছে। উক্ত নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সমুদ্রের মাছ ধরতে গিয়ে কুতুবদিয়া উপকূলের মনির উদ্দিন নামের এক জেলে নিখোঁজের সংবাদ পাওয়া গেছে।
স্থানীয়দের সূত্রে নিখোঁজ জেলে মনির উদ্দিন কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা উত্তর ধূরুং আকবর বলির পাড়ার মৃত নুরুল আলমের পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, নিখোঁজ জেলে মনির উদ্দিন চট্টগ্রামের কর্ণফুলী এলাকার জৈনক কাউসার কোম্পানির ফিশিং ট্রলারে শ্রমিক হিসেবে কর্মরত ছিল।
এ বিষয়ে ট্রলারের মালিক কাউসারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গত ০১ জুলাই (সোমবার) তার মালিকানাধীন ফিশিং ট্রলারটি নোয়াখালী জেলার ৪নং চেয়ারম্যান ঘাট উত্তর হাতিয়া হইতে মৎস্য আহরণের উদ্দেশ্যে গভীর সাগরে মাছ ধরতে যায়, মঙ্গলবার দিবাগত রাত্রে যে কোনো সময় সে নৌকা থেকে সাগরে যায় বলে বোটের মাঝি মোবাইলের মাধ্যমে জানায়।
এবিষয়ে নিখোঁজ মনিরুদ্দিনের পরিবার জানায়, বিষয়টি স্থানীয় কুতুবদিয়া থানায় অবহিত করেছে বলে নিশ্চিত করেন। উত্তর ধুরুং ইউপির সদস্য ডাক্তার মোহাম্মদ ইলিয়াস ঘটনা বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।




