নিজস্ব প্রতিবেদক:  বাংলা ভাষা প্রচলন উদ্যোগের মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমানের নেতৃত্বে (মুক্তিযোদ্ধা ও জনমুখী বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের যৌথ প্রয়াস) একটি প্রতিনিধি দল সাক্ষাত করতে আসেন। আজ সোমবার (৩১ জানুয়ারি) সকালে সাক্ষাতকালে টাইগারপাসস্থ অস্থায়ী নগর ভবনে সম্মেলন কক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী এ কথা বলেন।

মেয়র বলেন, বাংলা আমাদের মাতৃভাষা ও প্রাণের ভাষা। বিশ্বে প্রথম আমরাই রক্তের বিনিময়ে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছি, যা এখন বিশ্ব মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। ইদানিংকালে বিভিন্ন সাইনবোর্ড, আমন্ত্রণপত্রে ইংরেজী ভাষায় ছাপার প্রবণতা বেড়ে গেছে, যা বাঙালী হিসেবে আমাদের কাছে কাম্য নয়। এতে করে দেশের সংবিধানকে অবমাননা করা হয়। তাই চসিকের পক্ষ থেকে বাংলায় নামফলক চালু করতে যা করা প্রয়োজন সব পদক্ষেপই নেয়া হবে।

এসময় বাংলা ভাষা প্রচলন উদ্যোগের পক্ষে সাবেক সংসদ সদস্য মাজহারুল হক শাহ, রাজনীতিক রাজা মিয়া, মহিন উদ্দিন, হাসান মারুফ রুমি, মশিউর রহমান খান, নারী নেত্রী হাসিনা সিনঞ্চন ভৌমিক, নারী নেত্রী আসমা আক্তার, রাজনীতিক ডা. শাহ আলম ভূঁইয়া, তৌহিদুল আলম কাজল, ছাত্রনেতা লিটন চৌধুরী রিংকু, ব্রিগেড-৭১ সংগঠনের কাজী রাজেস ইমরান, সংগঠন চৈত্রগান’র অপূর্ব নাথ, রাজনীতিক নেতা সুজউদ্দোলা বাবুল, অনুবীক্ষণ পত্রিকার ইনতেখাব বাবুল, প্রাক্তন জাসদ ফোরামের মো. শফি উপস্থিত ছিলেন।

বাংলা ভাষা প্রচলন উদ্যোগের পক্ষে মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান বলেন, ইতোমধ্যে সংবিধান, আইন আদালতের নির্দেশে অনুসারে সরকারি-বেসরকারি সকল অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠানের নামফলকে ৬০ভাগ বাংলা লিখার প্রচলনের বিধান করা হয়েছে। কিন্তু বাস্তবে তার বাস্তবায়ন হচ্ছেনা। আমাদের দাবি ও আন্দোলনের প্রেক্ষিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিগত মেয়রের সময়ে অনেক ব্যাংক বীমা ব্যবসায় প্রতিষ্ঠানের সাইনবোর্ডে কালি লেপন করতে মাঠে নেমেছিল। কিন্তু এখন অনেক নামফলক বিদেশী ভাষায় টাঙানো রয়েছে। একারণে আমরা আবারো মাঠে নামলাম। মেয়র বাংলা ভাষা প্রচলন উদ্যোগের প্রতিনিধিদলের গৃহীত কর্মসূচীর সাথে একাত্মতা ঘোষণা করেন।

ভাষার মাস আগামীকাল ফেব্রুয়ারীর প্রথমদিন (১ফেব্রুয়ারী) মঙ্গলবার সকালে নগরীর এম.এ আজিজ স্টেডিয়ামে ইংরেজী ভাষায় লিখা সাইনবোর্ডের স্থলে বাংলা হরফে লেখা সাইনবোর্ড প্রতিস্থাপন কর্মসূচী উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।