প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর প্রাক্তন মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন’র মা ফাতেমা জোহরা বেগম আজ সোমবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না…….রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তাঁর মৃত্যুতে পরিচালকমন্ডলীর পক্ষে সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহ-সভাপতি তরফদার মোঃ রুহুল আমিন ও সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় চেম্বার প্রেসিডিয়াম বলেন-মরহুমা জীবদ্দশায় তাঁর সন্তানদের সমাজে প্রতিষ্ঠিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন এবং সার্থক হয়েছেন। তাঁর মৃত্যুতে এ জনপদ একজন মহিয়সী নারীকে হারিয়েছে।
চেম্বার প্রেসিডিয়াম মরহুমার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। তাঁর মৃত্যুতে যে শোক ও শুন্যতার সৃষ্টি হয়েছে তা যাতে তাঁর পরিবারের সদস্যবৃন্দ সহ্য করতে পারেন তার জন্য পরম করুণাময় আল্লাহতালার রহমত কামনা করেন। তিনি ছেলে-মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।