ইউসুফ হোসাইন, (লালপুর) নাটোর প্রতিনিধি: নাটোর- ১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) বিকালে দুয়ারিয়া ইউনিয়নের দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হয়।
এসময় দুয়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে ও ইইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুসের সহযোগিতায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অধ্যাপক আমদাদ হোসেন, দুয়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আতাউর রহমান জার্জিস, থানা আয়ামীলীগের সদস্য মিজানুর রহমান নান্টু, রাজিব হোসেন,আরিফুল ইসলাম, নুরুন্নবী প্রমূখ।
Post Views: 260




