ইজাজুল, উত্তরা প্রতিনিধিঃ রাজধানী ঢাকা ১৮ আসনে চাঁদাবাজি রোধে এলাকার জনসাধারণের কাছে প্রশংসা কুড়িয়েছেন এমপি খসরু চৌধুরী। গত ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে কেটলি প্রতীকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হন তিনি।
এলাকাবাসীর প্রতিশ্রুতি রক্ষায় নির্বাচিত হবার পরদিনই আসনটির উত্তরখান দক্ষিণ খানসহ উত্তরা মডেল টাউন এর বিভিন্ন এলাকায় মাইকিং করে চাঁদাবাজি বন্ধ করেন। এলাকার হাজার হাজার অটোরিকশা থেকে দিনে ২শ’ টাকা জিপি নেওয়া হতো। অটোরিকশা, ফুটপাত দোকান এমনকি একটি সবজির ভ্যান দোকানীও রেহাই পাইনি চাঁদাবাজির হাত থেকে।
খোঁজ নিয়ে জানা যায়, উত্তরার প্রতিটি পয়েন্টই এখন চাঁদা বাজি বন্ধ হয়েছে। বিগত কয়েক বছর ধরে ১৪টি ওয়ার্ড ও ৭টি থানার অল্লিতে গল্লিতে ব্যাটারি চালিত অটোরিকশার টোকেন ব্যানিজ্য, লেগুনার জিপি, ফুটপাত দখল, চাঁদাবাজি রমরমা ছিল। গত ৮ জানুয়ারী থেকে এগুলি সম্পূন্ন বন্ধ আছে। তবে বন্ধ হয়নি তুরাগ থানার বিভিন্ন রুটের চাঁদাবাজি।
ফুটপাত দোকানী ও একাধিক অটোরিকশা চালকদের সাথে কথা বললে তারা “দি ক্রাইমকে” বলেন, খসরু চৌধুরী ভালো মানুষ তিনি আমাদের কথা রেখেছেন। আমরা বার বার এমন এমপি চাই। সামাজিক রাজনৈতিক অঙ্গনে জবাবদিহিতা ফিরিয়ে আনতে জননেত্রী শেখ হাসিনার প্রতি অবিচল আস্থা রেখে কাজ করছেন এমপি খসরু চৌধুরী।
নবনির্বাচিত এমপির জনপ্রশংসনীয় উদ্যোগকে থামিয়ে দিতে স্থানীয় রাজনৈতিক মহল বিশেষ করে সাবেক এমপি আলহাজ্ব হাবিব হাসান এর বিরুদ্ধে রয়েছে হামলা ও ষড়যন্ত্রের অভিযোগ।নির্বাচন পূর্ববর্তী বিভিন্ন সময় উত্তর খান থানা আওমীলীগ নেতা আতিকুর রহমান মিলন, পশ্চিম থানা আওয়ামী লীগের নেতা আজাদসহ অনেকেই খসরু চৌধুরীর কেটলি প্রতীকে নির্বাচন প্রচারণার হামলার শিকার হয়েছেন।




