প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ কর্তৃক ২০ কেজি গাঁজা ও পিক-আপ গাড়ীসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারী)দুপুরে দাউদকান্দি মডেল থানাধীন পৌরসভা সংলগ্ন চট্টগ্রাম-টু-ঢাকা গামী মহাসড়কের দক্ষিণ পাশ্বে বিআরটিসি বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর গাড়ী তল্লাসিকালে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ রাসেল (২৫)। তার বাড়ি ফরিদপুর জেলার সালথা থানাধীন ছোট লক্ষনদিয়া গ্রামে।

জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ আহসান হাবিব, এএসআই আব্দুল্লাহ, এএসআই সাইদুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানাধীন দাউদকান্দি পৌরসভার চট্টগ্রাম-টু-ঢাকা গামী মহাসড়কের দক্ষিণ পাশ্বে বিআরটিসি বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর পৌঁছে ঢাকামেট্রো-ন-১৭-৯৯৫১ রেজিঃ নম্বরের একটি পুরাতন নীল/হলুদ রংয়ের পিকআপ গাড়ী আসতে দেখে গাড়ী থামানোর জন্য সংকেত দিলে চালক গাড়ীটি থামায়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে গাড়ীটি তল্লাশী করে গাড়ীর পেছনে বডিতে ২টি প্লাষ্টিকের বস্তার ভেতরে রক্ষিত ২০ কেজি গাঁজা উদ্ধারপূর্বক আসামী মোঃ রাসেল (২৫), পিতা-মৃত ইদ্রিস মাতাব্বর, মাতা-মৃত আসমা বেগম, গ্রাম-ছোট লক্ষনদিয়া (বাজারের পাশে), থানা-সালথা, জেলা-ফরিদপুর কে গ্রেফতার করেন।

এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় এজাহার দায়ের করলে দাউদকান্দি মডেল থানার মামলা নং- ১৫ , তারিখ-১৮/০১/২৪খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১৯(গ)/৩৮ রুজু করা হয়।