নগর প্রতিবেদক: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে গতকাল প্রকাশিত ফলাফলে ফেল থেকে পাস করেছে ১৫২ জন পরীক্ষার্থী। মঙ্গলবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়। ফলাফলে আগে জিপিএ–৫ না পাওয়া ৭৯ জন শিক্ষার্থী জিপিএ–৫ পেয়েছে।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান বলেন, ২৭ ডিসেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন জমা নেওয়া হয়। ২৭ হাজার ২৭২ শিক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করে। এর মধ্যে ৮৮৭টি প্রাপ্ত নম্বর পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ১৫২ জন। আগে ৪ থেকে ৪.৯৯ গ্রেড পাওয়া ৭৯ শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ–৫ পেয়েছে।

২৬ নভেম্বর সারা দেশে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ২৭৯টি কলেজের ১ লাখ ১ হাজার ২৪৮ জন ছাত্রছাত্রী অংশ নেয়। পাস করেছে ৭৫ হাজার ৯০৩ জন। পরীক্ষায় উপস্থিতির সংখ্যা ১ লাখ ১ হাজার ৯৪৯ জন। উত্তরপত্র পুনঃনিরীক্ষণের পর পাসের হার ৭৪ দশমিক ৪৫ শতাংশ। পাসের হার এবং জিপিএ–৫ প্রাপ্তিতে ছাত্রীরা এগিয়ে আছে।