ঢাকা ব্যুরো: আজ সকাল ১০:০০টায় টায় বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের অধীন ইস্টার্ন টিউবস লি. (ইটিএল) কর্তৃক আয়োজিত “দুর্নীতির বিরুদ্ধে শুধু স্লোগান নয়, প্রয়োজন সততার অনুশীলন” শীর্ষক দুর্নীতি বিরোধী আলোচনা সভায় সংস্থাটির সচিব মো. নাজমুল হক প্রধান বলেন, ভোগবাদি মানষিকতাই দুর্নীতির সবচেয়ে বড় কারণ।

ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত ইস্টার্ন টিউবস লি.-এর সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দ সভায় অংশ গ্রহণ করেন।

বিএসইসি’র সচিব প্রধান অতিথি এবং প্রধান ব্যক্তি প্রশাসন কর্মকর্তা জনাব মোহাম্মদ সারওয়ার জাহান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভাপতিত্ব করেন ইটিএল-এর ব্যবস্থাপনা পরিচালনক সৈয়দ মোহাম্মদ সাহেরুল আজম।

প্রধান অতিথির বক্তব্যে সংস্থাটির সচিব আরো বলেন, দুর্নীতির নেশা মানুষকে একমাত্রিক নেশায় বন্ধী করে ফেলেছে, সম্পাদ বাড়াও জীবনকে ভোগ করো, এধরণের মানসিকতা আজ মানুষের মাঝে তৈরি হয়েছে, দুর্নীতির নেপথ্যে অনেকাংশে আবার পারিবারিক চাপও রয়েছে, এটা অস্বীকার করার কোন উপায় নেই।

তিনি দুর্নীতি প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। ইসলামিক জীবনবোধও দুর্নীতি রোধে শুরুত্বপূর্ন ভূমিকা রাখতে পারে।

বিশেষ অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশ স্বাধীন পরবর্তী সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুর্নীতির বিরুদ্ধে যে সকল পদক্ষেপ নিয়েছিলেন তা স্মরণ করিয়ে দেন। বঙ্গবন্ধু, যে দেশ গড়ার কাজ হাতে নিয়েছিলেন; তা এখনও চলমান। আমরা এ দেশ গড়ার কাজে আত্ননিয়োগ করতে পারি।

তিনি বিএসইসি’র সোনালী অতিতের কথা স্মরণ করিয়ে বলেন, দায়িত্বশীল ও সচেতন হয়ে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে সার্বিকভাবে কাজে মনোনিবেশ করে সেই সোনালী অতিত ফিরিয়ে আনার আহবান জানান।

ইস্টার্ন টিউবস লি. এর ব্যবস্থাপনা পরিচালক ও সভাপতি দিকনির্দেশনামুলক বক্তব্য প্রদান করে সভার সমাপ্তি ঘোষণা করেন।