মাহবুবুর রহমান
কে তুমি
সহস্র জনম ধরে আমার ঘরে
একাকি আসা যাওয়া
কে তুমি
স্বপ্নের মায়াবী জাল বুনে
নীরবে চলে যাওয়া।
কে তুমি
সত্য পুরুষ ইবনুল আরবি
শামস তাবরিজি
জালাল উদ্দিন রুমি।
কে তুমি
আমির খসরুর অমিয় বাণী
মানুষ ছাড়া আল্লাহও নাই মানুষ ছাড়া শয়তানও
কে তুমি
বাবা জাহাঙ্গীরের মসনদের ধ্বনি
সৃষ্টির সবখানে
স্রষ্টার আওয়াজ শুনি।
শনিবার ২২.১.২০২২
Post Views: 729



