ঢাকা ব্যুরো: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিজয়ী প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী পরাজিত মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকারের বাসায় মিষ্টি নিয়ে গেলেন।

দলীয় নেতাকর্মীদের নিয়ে সোমবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টার দিকে শহরের মাসদাইর এলাকায় তৈমূরের বাসভবনে যান তিনি।

নাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার আইভীকে বিজয়ী ঘোষণা করেন। ১৯২টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে দেখা যায়, মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত আইভী নৌকা প্রতীকে পেয়েছেন এক লাখ ৫৯ হাজার ৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার হাতি প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ১৬৬ ভোট।

উল্লেখ্য, ডা. সেলিনা হায়াৎ আইভী ২০১১ সালে প্রথমবার এবং ২০১৬ সালে দ্বিতীয়বার মেয়র পদে জয়ী হয়েছিলেন।