নিজস্ব প্রতিবেদক: সোস্যাল ওয়াল ফেয়ার সমিতির উদ্যোগে অসহায়, দু:স্থ ও মেহনতির মানুষের নিকট কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭জানুয়ারি) সকালে সোস্যাল ওয়াল ফেয়ার সমিতির সভাপতি আলহাজ্ব মাষ্টার হুমায়ুন কবিরের সভাপতিত্বে হালিশহর কে ব্লক এলাকায় শীতার্ত মানুষের নিকট কম্বল বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল আলম, কার্যকরী সদস্য মাওলানা ওলিউর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মাষ্টার হুমায়ুন কবীর বলেন, অসহায়, দু:স্থ মানুষের জীবন চলা খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রির মূল্যবৃদ্ধি অন্যদিকে শৈত্য প্রবাহ। মানুষের কষ্টের কথা বিবেচনা করে যার যার সামর্থ অনুযায়ী শীতবস্ত্র বিতরণ ও খাদ্য সামগ্রি নিয়ে অসহায়দের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। তিনি বিত্তশালীদেরকে অসহায় মানুষের কল্যাণে সহযোগিতার আহবান জানান।



