নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরের ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলম বলেছেন, দেশের শৈত্যপ্রবাহ চলছে। অসহায়, দু:স্থ মানুষের পাশে শীতবস্ত্র নিয়ে যাওয়া যেমন প্রয়োজন ঠিক তেমনি শ্রমজীবি বিশেষ করে অটোরিকশা ও টেম্পু চালকদের পাশেও দাঁড়াতে হবে। তিনি দেশের বিত্তশালী সকলকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

রবিবার (১৬ই জানুয়ারি) রাতে চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন (রেজিঃ-নং-১৪৪১) এর ওমেন কলেজ মোড় শাখা আয়োজিত চালকদের মাঝে শীতবন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ওমেন কলেজ শাখা কমিটির সভাপতি মোঃ হাসান মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেনের সঞ্চালনায় নাসিরাবাদ পাবলিক স্কুল মাঠ প্রাঙ্গণে সিএনজি চালিত অটোরিকশা-অটোটেম্পো শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৮ নং শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর ও শাখার প্রধান উপদেষ্টা মোঃ মোরশেদ আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ও চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন (রেজিঃ-নং-১৪৪১)এর সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ, নাসিরাবাদ পাবলিক স্কুলের পরিচালক মোঃ আব্দুর রব সোহেল, সমাজ সেবক মোঃ পারভেজ আহমেদ প্রমুখ।